Author: publisher
নঈম নিজামঃ মুজিবকে সতর্ক করতে র প্রধানকে পাঠান ইন্দিরা বঙ্গবন্ধু কি জানতেন তাকে হত্যা করা হবে? জানার পরও কেন তিনি ছাড়লেন না ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়ি ? কেন নিলেন না প্রয়োজনীয় ব্যবস্থা? কেন শুনলেন না কথা? ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অভ্যুত্থান ও হত্যার ষড়যন্ত্র সম্পর্কে একাধিকবার সতর্ক করেছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর তৎকালীন প্রধান আর এন কাও, ইন্দিরা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী, বিশ্বাসভাজন ও জীবনীকার পুপুল জয়াকরের এবং ভারতীয় কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জির লেখনিতে এই সতর্কবার্তার কথা রয়েছে। ১৯৭৪ সালের ডিসেম্বরে ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠাতা প্রধান রমেশ্বর নাথ কাও খবর পান ঢাকায় ষড়যন্ত্র…
জাকির হোসেন মারুফঃ আমাদের দল আওয়ামী লীগের বড় সমস্যা কি জানেন, দীর্ঘদিন থেকে দলে আদর্শবান নেতাকর্মী সৃষ্টি করা যায়নি। পরিবারতন্ত্র, উত্তরাধিকার, আত্মীয়করণ, স্বজনপ্রীতি, অনুপ্রবেশ,আমলা নির্ভর রাজনীতি,কোটারী রাজনীতি (আঞ্চলিকতা,ধর্ম,নারী) অনুসরণ করতে গিয়ে বছরের পর বছর এইসব অনাধুনিক, অনুপযোগী, পশ্চাৎপদ রাজনীতির চর্চা আমাদের সংগঠনকে দুর্বল করে দিয়েছে। মানুষের কাছে আমরা ব্রাত্য হয়ে গিয়েছিলাম।বিগত ২ বছরে রাষ্ট্রে চরম বিশৃঙ্খলা ও অরাজকতার কারণে এখন আবার আমাদের পক্ষে জনমত সৃষ্টি হচ্ছে। আমাদের কারণে নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে অদ্যাবধি সকল লড়াই, সংগ্রাম, বিকাশ ও সংকটে প্রবলভাবে বিরাজমান। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও আওয়ামী লীগের নেতা কর্মীদের…
বাংলা ট্রিবিউন: বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে এক ধরনের দ্বিমুখী চিত্র দেখা যাচ্ছে। একদিকে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতির আমদানি কমে যাওয়ায় উৎপাদন কার্যক্রমে মন্থরতা স্পষ্ট হয়েছে। অন্যদিকে রফতানিও প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। ফলে আমদানি-রফতানির ভারসাম্য আরও নাজুক হয়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ২৪ শতাংশ। তবে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় বৈদেশিক লেনদেনের ওপর চাপ অনেকটাই সামলে দিয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশ ব্যাংকের ইকোনমিক ইন্ডিকেটরস, ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) প্রতিবেদন এবং রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, বড় শিল্পগোষ্ঠীর আর্থিক সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং ব্যবসায়ীদের…
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে আসন্ন আসরের সম্ভাব্য শিরোপা প্রত্যাশী দলগুলো নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলের এই মহাতারকা মনে করেন, সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত ছন্দে না থাকলেও ব্রাজিল বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার। মেসির মতে, ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের স্কোয়াড। দলে এমন অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছেন, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে স্কোয়াডের এই গভীরতাই সেলেসাওদের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠতে পারে। ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন ও পর্তুগালকেও শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখছেন মেসি। তার মতে, এই দলগুলো টুর্নামেন্টের আগে নিজেদের ভালোভাবে…
গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের নবনির্বাচিত কমিটি – মুক্তিযোদ্ধা নাসির সভাপতি , মিল্টন সাধারন সম্পাদক ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে গাজীপুর জেলা সমিতি, ফ্রান্স। এই সংগঠনটি প্রবাসে গাজীপুরবাসীর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং দেশের প্রতি ভালোবাসাকে সুসংহত করার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সমিতির ২০২৬ -২৮ দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তরুন নেতৃত্ব এস এম মিল্টন সরকার। তাঁদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ফ্রান্সে বসবাসরত গাজীপুরবাসীর জন্য গর্বের বিষয়। বীর মুক্তিযোদ্ধা নাসির…
মালিক মনজুর, কালবেলা, ইতালি। ইতালির লেচ্চেতে বাংলাদেশি ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরকীয়া সম্পর্ক, গোপন দ্বিতীয় বিয়ে, পারিবারিক দ্বন্দ্ব ও কোটি টাকার আর্থিক লেনদেন— সব মিলিয়ে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে স্বজনরা। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর একটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী দুই ভাই—হুমায়ুন ফকির ও নয়ন ফকির। ইতালির লেইজ শহরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড এখন স্থানীয়ভাবে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, এটি তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিত হত্যা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও পারিবারিক বক্তব্য অনুযায়ী, হুমায়ুন ফকিরের ব্যক্তিগত জীবনেই তৈরি হয়েছিল জটিলতা।…
মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। প্রতিবছর দিবসটি উপলক্ষ্যে সরকারি ছুটি থাকে। তবে এ বছর শুক্রবারে মে দিবস হওয়ায় আলাদা করে ছুটির প্রয়োজন হচ্ছে না। এ বছর মে দিবসের প্রতিপাদ্য-‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত।’ ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই সময়ে আন্দোলনরত শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের ওপর অজ্ঞাতনামা কেউ বোমা নিক্ষেপ করলে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায়।…
আমাদের সময়ঃ দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আজ রবিবার (১৯ এপ্রিল) থেকেই তা কার্যকর হতে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির আবেদন করেছে সংশ্লিষ্টরা। দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আজ রবিবার (১৯ এপ্রিল) থেকেই তা কার্যকর হতে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির আবেদন করেছে সংশ্লিষ্টরা। বাস মালিক সমিতির দেওয়া একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে আজ সন্ধ্যায় বসতে যাচ্ছে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক। পরিবহন মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আলাপ তোলা হবে। আর দূরপাল্লার বাসে…
বাংলা ট্রিবিউন ঃ আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনবদ্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। একই বছরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন হয়। সেই সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এদিন গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাপত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ…
সময়ের চক্রে আবার ফিরে এলো বাঙালির প্রাণের উৎসবÑ পহেলা বৈশাখ। নতুন সূর্যের দীপ্তি আর লাল-সাদার আবহে আজ শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩। এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়; এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক মহামিলন। ভেদাভেদের সব দেয়াল ভেঙে মানুষে মানুষে গড়ে ওঠে এক অনন্য সংহতিÑ যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণি বা মতের বিভাজন মুছে গিয়ে জায়গা করে নেয় একাত্মতার উজ্জ্বল অনুভব। ভোরের প্রথম আলো ফুটতেই রাজধানী ঢাকাসহ সারাদেশ জেগে উঠবে উৎসবের আমেজে। রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি সংগীত যেন নতুন বছরের প্রথম স্পন্দন ছড়িয়ে দেয় প্রকৃতি আর মানুষের মনে। সুরের মূর্ছনায় উচ্চারিত হয়Ñ ‘এসো হে বৈশাখ’…
সাইটম্যাপ
- সর্বশেষ সংবাদ
- রাজনীতি
- বিনোদন
- শিক্ষা ও সংস্কৃতি
- প্রবাস
যোগাযোগের ঠিকানা
- যোগাযোগ- Mohammed Sohel Alam Mozumder - Editor & Publisher.
- Khaled Ghulam Kibria -Advisory Editor
- Email :deshpriyonews@gmail.com
