Demo

একাত্তর ভীতি : মার্চের ছড়া
লুৎফর রহমান রিটন

[উৎসর্গ : ফরিদ আহমেদ প্রিয়জনেষু ]

যতো ভয় পায় ওরা যুদ্ধের মিগ কে–
তার চেয়ে বেশি ভয় আওয়ামী লীগ কে!

তারও চেয়ে বেশি ভয় শেখ মুজিবরকে,
কুৎসা রটিয়ে ফেরে তাঁর সম্পর্কে।

আরও ভয় পতাকার সবুজ আর লালকে,
একাত্তরের সেই খুনে রাঙা সালকে।

ভয় পায় স্বাধীনতা যুদ্ধের ডংকা,
তিরিশ লক্ষ সেই শহিদের সংখ্যা।

ভয়টা বীরাঙ্গনা তাঁর সম্ভ্রমকে,
গেরিলা নামের সেই সাক্ষাৎ যমকে।

মুক্তিযোদ্ধা আর শহিদের ঋণকে,
ডিসেম্বরের সেই ষোলো লেখা দিনকে।

সাত আর ছাব্বিশ লেখা মার্চ মাসকে–
আর তাই মুছে দিতে চায় ইতিহাসকে!

পাক্সারবাদীদের তোরা কেউ বোঝা না–
মুজিব আর স্বাধীনতা মুছে ফেলা সোজা না।

অটোয়া ০১ মার্চ ২০২৬

[ আলোকচিত্রী : আফাজউদ্দিন তোতন ]

Leave A Reply

সাইটম্যাপ

যোগাযোগের ঠিকানা