Demo

নাসির উদ্দিন:এই নাটকে জনগণের লাভ কি? রাষ্ট্র গঠন না হলে আরও হাজারটা ফাঁসিতেও পরিস্থিতি পাল্টাবে না। আসলে সবার আগে ফাঁসি হওয়া উচিত রাষ্ট্রের। এই রাষ্ট্রের মৃত্যুর পরই সৃষ্টি হতে পারে নতুন রাষ্ট্রের। যে আকাঙ্ক্ষার শুরু ৪৭ থেকেই। হয়নি বলেই নতুন নতুন দখলদার রাষ্ট্রকে দখলে নিয়ে কেবল লুটতরাজ করে। রাজনীতির এই স্বার্থ অভিন্ন। এজন্য তারা রাষ্ট্রকে ফাঁসিতে ঝুলাতে রাজি হয় না। দোষ চাপায় কেবল অতীত শাসকের ওপর। বলে এই বদমাশই মানুষের দু:খ দুর্দশার একমাত্র কারণ। তাকে নির্মূলেই মুক্তি।

সত্য লুকানোর জন্য সাথে যুক্ত করে ফ্যাসিস্ট রাজাকার স্বৈরাচার তকমা। মানুষ হত্যাকারী খুনি রাষ্ট্রকে বাঁচিয়ে রাখে রাজনীতি। ওপরতলার রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকলে লুটের সকল মজা পাওয়া যায়। এজন্য যুগে যুগে নানা নামে রাষ্ট্রের হাতেই খুনের দায়িত্ব তুলে দেয় ধুরন্ধর রাজনীতি। রাষ্ট্রের ক্ষমতায় থেকে গুলি করে বা ফাঁসিতে ঝুলিয়ে বৈধভাবেই মানুষ খুন করা যায়। বৃটিশ পাকিস্তান ও বাংলাদেশ তিন সাইনবোর্ডই দমনের নামে খুন ও ফাঁসির দণ্ডই কেবল শুনিয়েছে। মানুষের মুক্তির পথ দেখাতে পারেনি। তিন সময়ে পাল্টেছে কেবল চেয়ার দখলকারীর বুলির। পথ কিন্তু একটাই রাষ্ট্রের ফাঁসি।

নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও লেখক

Leave A Reply

সাইটম্যাপ

যোগাযোগের ঠিকানা