Author: publisher
গাজীপুর জেলা সমিতি ফ্রান্সের নবনির্বাচিত কমিটি – মুক্তিযোদ্ধা নাসির সভাপতি , মিল্টন সাধারন সম্পাদক ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে গাজীপুর জেলা সমিতি, ফ্রান্স। এই সংগঠনটি প্রবাসে গাজীপুরবাসীর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং দেশের প্রতি ভালোবাসাকে সুসংহত করার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সমিতির ২০২৬ -২৮ দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তরুন নেতৃত্ব এস এম মিল্টন সরকার। তাঁদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ফ্রান্সে বসবাসরত গাজীপুরবাসীর জন্য গর্বের বিষয়। বীর মুক্তিযোদ্ধা নাসির…
মালিক মনজুর, কালবেলা, ইতালি। ইতালির লেচ্চেতে বাংলাদেশি ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরকীয়া সম্পর্ক, গোপন দ্বিতীয় বিয়ে, পারিবারিক দ্বন্দ্ব ও কোটি টাকার আর্থিক লেনদেন— সব মিলিয়ে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে স্বজনরা। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর একটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী দুই ভাই—হুমায়ুন ফকির ও নয়ন ফকির। ইতালির লেইজ শহরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড এখন স্থানীয়ভাবে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, এটি তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিত হত্যা। তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও পারিবারিক বক্তব্য অনুযায়ী, হুমায়ুন ফকিরের ব্যক্তিগত জীবনেই তৈরি হয়েছিল জটিলতা।…
মহান মে দিবস আজ। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। প্রতিবছর দিবসটি উপলক্ষ্যে সরকারি ছুটি থাকে। তবে এ বছর শুক্রবারে মে দিবস হওয়ায় আলাদা করে ছুটির প্রয়োজন হচ্ছে না। এ বছর মে দিবসের প্রতিপাদ্য-‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত।’ ১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই সময়ে আন্দোলনরত শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের ওপর অজ্ঞাতনামা কেউ বোমা নিক্ষেপ করলে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায়।…
আমাদের সময়ঃ দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আজ রবিবার (১৯ এপ্রিল) থেকেই তা কার্যকর হতে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির আবেদন করেছে সংশ্লিষ্টরা। দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আজ রবিবার (১৯ এপ্রিল) থেকেই তা কার্যকর হতে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির আবেদন করেছে সংশ্লিষ্টরা। বাস মালিক সমিতির দেওয়া একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে আজ সন্ধ্যায় বসতে যাচ্ছে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক। পরিবহন মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আলাপ তোলা হবে। আর দূরপাল্লার বাসে…
বাংলা ট্রিবিউন ঃ আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনবদ্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। একই বছরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন হয়। সেই সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এদিন গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাপত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ…
সময়ের চক্রে আবার ফিরে এলো বাঙালির প্রাণের উৎসবÑ পহেলা বৈশাখ। নতুন সূর্যের দীপ্তি আর লাল-সাদার আবহে আজ শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩৩। এই দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়; এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক মহামিলন। ভেদাভেদের সব দেয়াল ভেঙে মানুষে মানুষে গড়ে ওঠে এক অনন্য সংহতিÑ যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণি বা মতের বিভাজন মুছে গিয়ে জায়গা করে নেয় একাত্মতার উজ্জ্বল অনুভব। ভোরের প্রথম আলো ফুটতেই রাজধানী ঢাকাসহ সারাদেশ জেগে উঠবে উৎসবের আমেজে। রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি সংগীত যেন নতুন বছরের প্রথম স্পন্দন ছড়িয়ে দেয় প্রকৃতি আর মানুষের মনে। সুরের মূর্ছনায় উচ্চারিত হয়Ñ ‘এসো হে বৈশাখ’…
সমকালঃ ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের এমন মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইরানের অস্তিত্ব ধ্বংস করার যে হুমকি দেন, তার নিন্দা জানিয়েছেন পোপ লিও। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে তাকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দেন। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে বিশেষ করে ক্যাথলিকপ্রধান দেশগুলোতে সমালোচনার ঝড় ওঠে। ইতালির প্রধানমন্ত্রী সোমবার এক বিবৃতিতে বলেন, ‘পোপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের শব্দচয়ন অগ্রহণযোগ্য। পোপ ক্যাথলিক চার্চের প্রধান। শান্তির আহ্বান জানানো এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করা তার নৈতিক দায়িত্ব ও অধিকারের মধ্যে পড়ে।’ উল্লেখ্য, জর্জিয়া…
খালেদ গোলাম কিবরিয়াঃ শেখ হাসিনার দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও কর্মী সমর্থকদের দাবি দুর্নীতিবাজদের বাদ দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করে দলকে আবারও চাঙ্গা করা । ইতোমধ্যে সংগঠনের পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে । কিন্তু দলীয় প্রধানের সবসময়ই একটি আলাদা ভালোবাসা ও ভরসার জায়গা ইউরোপিয়ান আওয়ামী লীগ । তাঁরাও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তাঁর জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তা বারবার প্রমাণ করেছেন । যখন ৫ আগস্টের আন্দোলনের পর বিধ্বস্ত , বিপর্যস্ত ও হৃতবিহল নেতাকর্মী ও সমর্থকরা যখন দিকবিদিক ছোটাছুটি করছে তখন সর্বপ্রথম…
বিশেষ প্রতিনিধি: প্যারিসে সাংবাদিকদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ফ্রান্সের অবস্থানরত বাংলাদেশী সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে, প্রবাস বিভূঁইয়ে কঠিন সংগ্রাম আর ব্যস্ততম সময়ে স্বতঃস্ফূর্তভাবে প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত এ উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো রঙিন ও প্রাণবন্ত করে তোলে। প্যারিসের স্হানীয় একটি রেস্তোরাঁয় অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে ও সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় এ আয়োজনটি হয়ে উঠেছিল প্রবাসে ব্যস্ততা, দূরত্ব ও একাকিত্বের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব ও উৎসবের এক অনন্য প্রতিচ্ছবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তাহির,লুৎফুর রহমান বাবু,ফেরদৌস করিম আখন্জী, খালেদ গোলাম কিবরিয়া , শাহ সুহেল আহমদ,নয়ন মামুন,আবুল কালাম মামুন, এমসি রোমেল, জুনেদ ফারহান , আশিক আহমেদ উল্লাস,বাদল কৃষ্ণ পাল, ফরিদ আহমেদ রনি,মিজানুর রহমান…
তারেকুজ্জামান শিমুল ,বিবিসি নিউজ বাংলা, “এমন বিবর্ণ, নিরানন্দ-বেদনা বিধুর ঈদ বাঙালির জীবনে আর কখনোই আসেনি,” ১৯৭১ সালের ঈদুল ফিতর সম্পর্কে লিখেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক বাশার খান। বস্তুত পাকিস্তানি বাহিনীর টানা আট মাসের হত্যাযজ্ঞ ও নিপীড়ন-নির্যাতনে এ অঞ্চলের বাসিন্দারা যখন আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল, ঠিক তেমন একটি সময়ে পঞ্জিকার নিয়ম মেনে ঈদ এসেছিল তৎকালীন যুদ্ধবিধ্বস্ত পূর্ব পাকিস্তানে। যুদ্ধে চাঙ্গা রাখার জন্য ২০শে নভেম্বরের সেই ঈদে সেনাদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানের তৎকালীন সামরিক সরকার। সেইসঙ্গে, রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যদেরও বেতন-রেশন বৃদ্ধি করা হয়। ঈদের দিন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু পাকিস্তানি পেশাদার বাহিনীর বিরুদ্ধে…
সাইটম্যাপ
- সর্বশেষ সংবাদ
- রাজনীতি
- বিনোদন
- শিক্ষা ও সংস্কৃতি
- প্রবাস
যোগাযোগের ঠিকানা
- যোগাযোগ- Mohammed Sohel Alam Mozumder - Editor & Publisher.
- Khaled Ghulam Kibria -Advisory Editor
- Email :deshpriyonews@gmail.com

