Author: publisher
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায়(নিহত ২৪২) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৪২ জন যাত্রীর প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।’ তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমরা নিহতদের এবং তাদের পরিবারের পাশে আছি। ভারতের জনগণ…
কালের কন্ঠঃ লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাত্ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ আজ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো মুসলমান। হাদিসের ভাষ্য মতে, আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। গতকাল বুধবার মিনায় অবস্থান করেন হজযাত্রীরা। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তাঁরা মক্কা থেকে মিনায় আসেন। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ…
বিবিসি বাংলাঃ ইসলামের ইতিহাস অনুযায়ী, নবী আদম বা নবী ইব্রাহিমের সময় থেকেই পশু কোরবানি দেয়ার রীতি থাকলেও ঈদুল ফিতর বা রোজার মতো বেশ কয়েক বছর পরে কোরবানি দেয়ার রীতি চালু হয়। ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন, মক্কায় প্রতি বছরই কোরবানি দেয়া হতো। কিন্তু তখন মক্কার বাসিন্দার বিভিন্ন দেবদেবীর নামে সেগুলো কোরবানি দিতেন। ফলে ইসলামের নবী সেই সময় মক্কায় থাকলেও তিনি এই রীতি অনুসরণ করতেন না। নবুয়ত প্রাপ্তির প্রায় তের বছর পরে মদিনায় হিজরত করার পর আনুষ্ঠানিকভাবে কোরবানি দেয়ার রীতি চালু হয়। ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপ-পরিচালক মাওলানা মোঃ আবু ছালেহ পাটোয়ারী বিবিসি বাংলাকে বলেন, ‘’ইসলামের অনেক বিধিবিধান রাসুল (সাঃ) মদিনায় আসার…
কালেরকন্ঠ ঃ রাজধানী ঢাকার মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) দিবাগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিবার (২৫ মে) রাত সোয়া ১২টার দিকে গুদারাঘাটের ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। এসময় হঠাৎ মুখে মাস্ক পরা দুজন দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে সাধনকে গুরুতর আহত অবস্থায়…
আমি ওবায়দুল কাদেরের একটা টেলিফোন ইন্টারভিউ শুনলাম। উনার জীবন রক্ষা পাওয়াতে আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁর ইন্টারভিউর কথাগুলি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলের জন্য পুরোপুরি মানানসই নয়। তারপরও বলতে হবে উনি যদি এ ভাবেও ক্ষমতাসীন থাকা অবস্থায় কথা বলতেন, তা হলে ক্ষতি অপেক্ষাকৃত কম হত। আমি ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদের সাথে তুলনা করি না। কিন্তু ওনাদের দুই জনের জবান আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হয়েছে–এটা সবার আগে বোঝা উচিত উনাদের দুই জনের। সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদেরের অনেক অবদান আছে। তাঁর মন্ত্রণালয় অনেক বড় বড় কাজ করেছে–যা বাংলাদেশের মানুষের কল্পনার বাইরে। তারপরও ওনাদেরকেতো ৫ আগস্টের ব্যর্থতা মেনে নিতে হবে। তার উপর…
হাবিবুর রহমান মিয়াজ।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একই বিদ্যালয়ের তিন কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১৩ মে ) ভোরে উপজেলার শিদলাই এলাকা থেকে তারা নিখোঁজ হন। তারা একই বাড়ির বাসিন্দা। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই নাছির উদ্দিন। যারা নিখোঁজ হয়েছেন, বাবুল মিয়ার ছেলে আহাম্মদ ( ১৩ ), লিটন সরকারের ছেলে নাইমুল ইসলাম ( ১৪ ) ও আনোয়ার হোসেন প্রকাশ আবুর ছেলে মোঃ রিফাত সরকার ( ১৪ )। তারা শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। থানায় দেওয়া অভিযোগ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে তারা মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি…
ইতালির মিলানে আওয়ামী লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা ইউরোপ ব্যুরো ঃ অবৈধ ইউনুস সরকার কর্তৃক আদালতের রায় দেওয়ার পূর্ব পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণায় ইতালি সহ গোটা প্রবাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানান। তাৎক্ষণিক ভাবে ইতালির মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে টেলিফোনে বক্তব্যে রাখেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি তার বক্তব্যে এই অবৈধ ইউনুস সরকারের বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রতিবাদ জানানো এবং দেশে সরকারের কর্মকান্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান। মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের প্রবীণ নেতা মজিবুর রহমান হারিছ ও আকরাম হোসেন হাওলাদার এর তত্ত্বাবধানে আওয়ামী লীগ,যুবলীগ…
বাংলা ট্রিবিউন: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য (২৫) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহরিয়ার সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। তিনি হল ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সহপাঠীরা সাম্যকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। তার ডান পায়ে ছুরিকাঘাত ছিল। পরে…
বিবিসি বাংলা ঃ রবার্ট প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি। তিনি পোপ লিও হিসেবে পরিচিত হবেন। এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন। এর আগে, ভোটদান প্রক্রিয়া শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে। সাদা ধোঁয়ার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন। সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে একটি পোপের ট্যাপেস্ট্রি ঝুলানো হয়েছে। কার্ডিনালরা ব্যালকনির বাম এবং ডান দিকে জড়ো হয়ে সেন্ট পিটার্স স্কয়ারে জনতার সামনে ছিলেন। সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে তিনি উপস্থিত হওয়ার আগে তার নাম ঘোষণা করা হয়। শিকাগোতে জন্মগ্রহণকারী নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশ্য বলেছেন, “তোমাদের সকলের…
প্রথম আলো: কক্সবাজার সদরের খুরুশকুলের একটি মৎস্যখামারে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ তিনজনকে আটকের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যার পর শহরে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ হয়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারে যাওয়া এনসিপি নেতার নাম রাইয়ান কাশেম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক ছিলেন। তাঁর বাবা জাহাঙ্গীর কাশেম আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। অন্য দুজন হলেন জাহাঙ্গীর কাশেমের মালিকানাধীন খুরুশকুলের আল্লাহওয়ালা হ্যাচারির নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ মিজান।…
সাইটম্যাপ
- সর্বশেষ সংবাদ
- রাজনীতি
- বিনোদন
- শিক্ষা ও সংস্কৃতি
- প্রবাস
যোগাযোগের ঠিকানা
- যোগাযোগ- Mohammed Sohel Alam Mozumder - Editor & Publisher.
- Khaled Ghulam Kibria -Advisory Editor
- Email :deshpriyonews@gmail.com

