নঈম নিজাম: জয় বাংলা শব্দের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। বঙ্গবন্ধু এই শব্দ নিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে। ১৯২২ সালে প্রেম ও দ্রোহের কবি নজরুল তাঁর ভাঙার গান কাব্যের ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতায় সর্বপ্রথম ‘জয় বাংলা’ শব্দযুগল ব্যবহার করেন। কবির কলমে উচ্চারিত সেই শব্দ সময়ের স্রোত বেয়ে একদিন পরিণত হয় বাঙালির মুক্তি ও আত্মমর্যাদার অগ্নিস্লোগানে। মুক্তিযুদ্ধে দল-মতের বাইরে থেকে যোদ্ধারা ‘জয় বাংলা’ স্লোগানটি ব্যবহার করেন, যা বাঙালি জাতির স্বাধীনতার অদম্য প্রত্যয় ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে।
নঈম নিজাম, সাংবাদিক


