Author: publisher

তারেকুজ্জামান শিমুল ,বিবিসি নিউজ বাংলা, “এমন বিবর্ণ, নিরানন্দ-বেদনা বিধুর ঈদ বাঙালির জীবনে আর কখনোই আসেনি,” ১৯৭১ সালের ঈদুল ফিতর সম্পর্কে লিখেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক বাশার খান। বস্তুত পাকিস্তানি বাহিনীর টানা আট মাসের হত্যাযজ্ঞ ও নিপীড়ন-নির্যাতনে এ অঞ্চলের বাসিন্দারা যখন আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল, ঠিক তেমন একটি সময়ে পঞ্জিকার নিয়ম মেনে ঈদ এসেছিল তৎকালীন যুদ্ধবিধ্বস্ত পূর্ব পাকিস্তানে। যুদ্ধে চাঙ্গা রাখার জন্য ২০শে নভেম্বরের সেই ঈদে সেনাদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানের তৎকালীন সামরিক সরকার। সেইসঙ্গে, রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যদেরও বেতন-রেশন বৃদ্ধি করা হয়। ঈদের দিন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু পাকিস্তানি পেশাদার বাহিনীর বিরুদ্ধে…

Read More

নাঈম নিজামঃ নিজামুদ্দিনের নিভৃত গলিতে হাঁটতে হাঁটতে অনেক দিন আগে খুঁজছিলাম মির্জা গালিবের কবর। অনেকের কাছে জানতে চাইলাম। কেউ বলতে পারল না। খুঁজে পেলাম গালিব একাডেমি। তারা একটা ধারণা দিল, কীভাবে যেতে হবে। দক্ষিণ দিল্লির হযরত নিজামুদ্দিন আউলিয়া দরগাহ-এর পাশে চৌষট্টি খাম্বার কাছে এই সমাধিস্থল। ছোট, গম্বুজযুক্ত পারিবারিক কবরস্থানটি সংরক্ষণ করে আগা খান ট্রাস্ট ফর কালচার। এখানে গালিবের পাশেই শায়িত তাঁর স্ত্রী উমরাও বেগম এবং পরিবারের আরও কয়েকজন সদস্য। আমি গালিবের কবর জিয়ারত করলাম। স্মরণ করলাম সেই বিখ্যাত উর্দু ও ফারসি কবিকে, যিনি আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। দেখলাম কবরের চারপাশে এক ধরনের নীরবতা। যেন শব্দও এখানে এসে ধীরে কথা বলে।…

Read More

নঈম নিজাম: জয় বাংলা শব্দের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। বঙ্গবন্ধু এই শব্দ নিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে। ১৯২২ সালে প্রেম ও দ্রোহের কবি নজরুল তাঁর ভাঙার গান কাব্যের ‘পূর্ণ-অভিনন্দন’ কবিতায় সর্বপ্রথম ‘জয় বাংলা’ শব্দযুগল ব্যবহার করেন। কবির কলমে উচ্চারিত সেই শব্দ সময়ের স্রোত বেয়ে একদিন পরিণত হয় বাঙালির মুক্তি ও আত্মমর্যাদার অগ্নিস্লোগানে। মুক্তিযুদ্ধে দল-মতের বাইরে থেকে যোদ্ধারা ‘জয় বাংলা’ স্লোগানটি ব্যবহার করেন, যা বাঙালি জাতির স্বাধীনতার অদম্য প্রত্যয় ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে। নঈম নিজাম, সাংবাদিক

Read More

বাংলাদেশ নির্বাচন নিয়ে উদ্বেগ: ‘অস্বাভাবিক ভোটের গতি’ ঘিরে প্রশ্ন তুললো মানবাধিকার সংগঠন SARI ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপভিত্তিক মানবাধিকার সংগঠন South Asia Rights Initiative (SARI)। ফ্রান্সের রাজধানী প্যারিসে রবিবার (১ মার্চ ২০২৬) “Democratic Integrity, Civic Participation and Institutional Transparency” শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে গণতান্ত্রিক বৈধতা, স্বচ্ছতা ও জন আস্থার বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, নির্বাচনটি “প্রহসনমূলক…

Read More

নঈম নিজাম: ইতিহাসের অমর অধ্যায় জুড়ে শেখ মুজিবুর রহমানের সঙ্গে কিছু নাম জড়িয়ে রয়েছে। তারা হলেন, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আ স ম রব, শাজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, আবদুল কুদ্দুস মাখন। মুজিব বর্ষের নামে বছর জুড়ে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতিচারণে জীবিত কারও ঠাঁই ছিল না। একটি অনুষ্ঠানে শাহরিয়ার আলম, পলক, বিপুরা বক্তা। শ্রোতার আসনে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ। এক পর্যায়ে তোফায়েল আহমেদ বের হওয়ার চেষ্টা করলে এসএসএফ তাকে আটকালেন। কারণ প্রধানমন্ত্রী তখনো অনুষ্ঠানে আছেন। আমিনুল ইসলামসহ কয়েকজন নবীন নেতা এগিয়ে গিয়ে তোফায়েল আহমেদকে বের হতে সহায়তা করেন। বের হয়ে তিনি ফোন করলেন…

Read More

একাত্তর ভীতি : মার্চের ছড়ালুৎফর রহমান রিটন[উৎসর্গ : ফরিদ আহমেদ প্রিয়জনেষু ]যতো ভয় পায় ওরা যুদ্ধের মিগ কে–তার চেয়ে বেশি ভয় আওয়ামী লীগ কে!তারও চেয়ে বেশি ভয় শেখ মুজিবরকে,কুৎসা রটিয়ে ফেরে তাঁর সম্পর্কে।আরও ভয় পতাকার সবুজ আর লালকে,একাত্তরের সেই খুনে রাঙা সালকে।ভয় পায় স্বাধীনতা যুদ্ধের ডংকা,তিরিশ লক্ষ সেই শহিদের সংখ্যা।ভয়টা বীরাঙ্গনা তাঁর সম্ভ্রমকে,গেরিলা নামের সেই সাক্ষাৎ যমকে।মুক্তিযোদ্ধা আর শহিদের ঋণকে,ডিসেম্বরের সেই ষোলো লেখা দিনকে।সাত আর ছাব্বিশ লেখা মার্চ মাসকে–আর তাই মুছে দিতে চায় ইতিহাসকে!পাক্সারবাদীদের তোরা কেউ বোঝা না–মুজিব আর স্বাধীনতা মুছে ফেলা সোজা না।অটোয়া ০১ মার্চ ২০২৬[ আলোকচিত্রী : আফাজউদ্দিন তোতন ]

Read More

সমকালঃ খুলনার দিঘ‌লিয়া উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে যুবদল নেতা মো. মুরাদ খাঁকে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। মো. মুরাদ খাঁ উপজেলা সেনহা‌টি ইউনিয়ন যুবদলের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই এলাকার মুনসুর খাঁ-এর ছেলে। হত্যাকাণ্ডে দিঘলিয়া থানা ছাত্রদলের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনসহ তার অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবির সিদ্দিকী শুভ্র জানান,  মুরাদ খার সঙ্গে দিঘলিয়া থানা ছাত্রদলের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনের বাগবিতণ্ডা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে দিঘলিয়া থানা ছাত্রদলের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনসহ ৪/৫ জন…

Read More

ইত্তেফাক: যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সূত্রপাত ঘটেছে পারিবারিক কবরস্থানকে কেন্দ্র করে। বুধবার বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে বিবাদ ও মারামারি হয়, যেখানে সাত্তার আহত হন। এ ঘটনায় প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলী নেতৃত্বে একটি মিছিল বের হয়। আসরের নামাজের পর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে জামায়াতের মাসুদ কামাল, বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লা এবং বিএনপির ইকবাল, খালিদ শেখ, ইউসুফ হোসেন, ফোরকানসহ…

Read More

শরিফুল হাসান: সাবেক একজন শিক্ষক, একজন মন্ত্রী ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্যকে নিজ বাড়ি থেকে বিনা কারণে গ্রেপ্তার করে যখন দুই হাতে মোটা দড়িবেঁধে গণমাধ্যমের সামনে হাজির করা হয় তখুনি তো তিনি মারা যান, তাই না? হ্যাঁ, কাগজে কলমে ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আজ মারা গেছেন। বলতে গেলে বিনা চিকিৎসায়! আজ শনিবার সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা বলছেন তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা…

Read More

প্রথম আলোঃ নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়িয়েছে ভারত। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে বাংলাদেশের জন্য সহায়তা বা অনুদান বাবদ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ কোটি ভারতীয় রুপি। তবে বরাদ্দ বাড়লেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ভারতীয় সহায়তা পাচ্ছে বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় বাজেটের নথিতে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে এই সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত হিসাব অনুযায়ী, এই অর্থবছরে বাংলাদেশকে সহায়তা দেওয়া হয়েছে ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। গত বছরের বাজেট প্রস্তাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি অনুদানের প্রস্তাব দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে…

Read More