বিশেষ প্রতিনিধি :তুহিন মাহামুদ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে স্কটল্যান্ডের রাজধানী এডিনবড়ার স্হানীয় একটি হলে স্কটল্যান্ড আওয়ামী লীগের উদ্যেগে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক মাহমুদ পার্থর সঞ্চালনায় শুরুতেই আতাউর রহমান ও শান্ত সাহার কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।এরপর জাতীয় চার নেতা ও সকল শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মো: লোকমান মীর ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর জি,এম মাজেদুর রহমান, বক্তারা ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ,ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা বলেন, জাতীয় চার নেতার আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা,মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শিক রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন সহ সভাপতি রাজন চৌধুরী,সহ সভাপতি মন্জুরুল হক,সহ সভাপতি বাদশা মিয়া,সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম পলাশ,জালাল মোড়ল,মমিনুর রহমান,জালাল আহমেদ,পার্থ,বনিক,অমি, রফিকুল ইসলাম,পলাশ চৌধুরী প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় চার নেতার জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, ইতিহাস সংরক্ষণ এবং হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য উদঘাটনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশে রাজনৈতিক সহিংসতা, নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগের প্রতিবাদ জানিয়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,জাতীয় চার নেতাসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওবায়দুর রহমান।অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী-পুরুষ,শিশু-কিশোর ও নেতাকর্মীদের উপস্হিতি ছিলো চোখ পড়ার মত।সব শেষে তোবারক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


