শুভ্র আদিত্য..
রাজাকার আর জঙ্গিরা সব
জোট বেঁধেছে পিআর এ, মিছিল মিটিং দাবি নিয়ে আছে
তারা গিয়ারে। ক্ষমতাটার লোভ যখনই
চাপলো তাদের ঘাড়েতে, পিআর টাকে করলো সিঁড়ি
গোপন অভিসারেতে।
পিআর নিয়ে গিয়ার এখন
জোরকদমে চলে তাই, ক্ষমতাটা আপন হবে পিআর কবুল হলে ভাই।
ভুলিয়ে দেবে ‘৭১ এর
নাম নিশানা সবকিছু,
ক্ষমতাটায় গেলে তারা জাতি হবে খুব নিচু।
ধর্মটারে পুঁজি করে স্বার্থটারে উঁচিয়ে,
হিসেব নিবে কঠিনভাবে চামড়াটারে খুঁচিয়ে।
জনগনের ভোট নেই তাই
পিআরটাতে বেসামাল,
চেয়ারটাকে দখল নিয়ে
হয়ে যাবে মালামাল।

