Demo

খালেদ গোলাম কিবরিয়াঃ শেখ হাসিনার দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও কর্মী সমর্থকদের দাবি দুর্নীতিবাজদের বাদ দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করে দলকে আবারও চাঙ্গা করা ।

ইতোমধ্যে সংগঠনের পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে । কিন্তু দলীয় প্রধানের সবসময়ই একটি আলাদা ভালোবাসা ও ভরসার জায়গা ইউরোপিয়ান আওয়ামী লীগ । তাঁরাও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তাঁর জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তা বারবার প্রমাণ করেছেন ।

যখন ৫  আগস্টের আন্দোলনের পর বিধ্বস্ত , বিপর্যস্ত ও হৃতবিহল নেতাকর্মী ও সমর্থকরা যখন দিকবিদিক ছোটাছুটি করছে তখন সর্বপ্রথম ১৫ আগস্ট শোক দিবসে শোক সভা কে বিক্ষোভ সমাবেশে পরিণত করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল আওয়ামী সমর্থকদের মধ্যে সাহসের সঞ্চার করেন ফ্রান্স আওয়ামী লীগ আর সর্বোপরি সমর্থন জেগিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ।

বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে নিয়ে জাতি সংঘ , ইউরোপিয়ান ইউনিয়ন, আন্তর্জাতিক আদালত , ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা বিভিন্ন কর্মসূচি পালন করে সারা বিশ্বে ইউনুস সরকারের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন ।

ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম গত ২০ মাস ধরে বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে আওয়ামী লীগের একজন প্রথম সারির প্রতিনিধি মত নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন । আর তাঁর লিখনী শক্তি, টক শো দিন রাত অনবরত চলছে । তাঁর এ কাজের অন্ধ সমর্থন জুগিয়েছন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজিব ।

তাঁদের কর্ম তৎপরতায় আস্থা রেখে শনিবার অষ্ট্রিয়ায় ইউরোপিয়ান আওয়ামী লীগের বিভিন্ন দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিশেষ সভা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারও এম নজরুল ইসলামকে সভাপতি ও মুজিবুর রহমান মুজিবকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন । এবং অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করেন । তিনি প্রায় দেড় ঘণ্টা ব্যাপী বক্তব্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে নির্দেশনা প্রদান করেন ।

দলীয় সভাপতির ঘোষণা সকল স্তরের নেতাকর্মীরা স্বাগত জানিয়ে বলেন এই ঘোষণা দলের কার্যক্রম আরো গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে । তারা মনে করেন এটি দলীয় প্রধানের সময়োপযোগী সিদ্ধান্ত।

উল্লেখ্য ২০১৯ সালে শেখ হাসিনা ইউরোপিয়ান আওয়ামী লীগের এম নজরুল ইসলামকে সভাপতি  ও মুজিবুর রহমানকে সাধারন সম্পাদক পদে দায়িত্ব দিয়েছিলেন।

Leave A Reply

সাইটম্যাপ

যোগাযোগের ঠিকানা