Author: publisher

নাসির উদ্দিন:এই নাটকে জনগণের লাভ কি? রাষ্ট্র গঠন না হলে আরও হাজারটা ফাঁসিতেও পরিস্থিতি পাল্টাবে না। আসলে সবার আগে ফাঁসি হওয়া উচিত রাষ্ট্রের। এই রাষ্ট্রের মৃত্যুর পরই সৃষ্টি হতে পারে নতুন রাষ্ট্রের। যে আকাঙ্ক্ষার শুরু ৪৭ থেকেই। হয়নি বলেই নতুন নতুন দখলদার রাষ্ট্রকে দখলে নিয়ে কেবল লুটতরাজ করে। রাজনীতির এই স্বার্থ অভিন্ন। এজন্য তারা রাষ্ট্রকে ফাঁসিতে ঝুলাতে রাজি হয় না। দোষ চাপায় কেবল অতীত শাসকের ওপর। বলে এই বদমাশই মানুষের দু:খ দুর্দশার একমাত্র কারণ। তাকে নির্মূলেই মুক্তি। সত্য লুকানোর জন্য সাথে যুক্ত করে ফ্যাসিস্ট রাজাকার স্বৈরাচার তকমা। মানুষ হত্যাকারী খুনি রাষ্ট্রকে বাঁচিয়ে রাখে রাজনীতি। ওপরতলার রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকলে লুটের…

Read More

বিবিসি বাংলাবিদেশে পড়তে যেতে লম্বা সময় ধরে চেষ্টা করেছেন, পেয়েছেন স্কলারশিপও। কিন্তু শেষ মুহূর্তে যেতে পারেননি ভিসা পাননি বলে। এমন ঘটনা ঘটেছে অনেক বাংলাদেশি শিক্ষার্থীর সাথেই। তেমনই একজন তানজুমান আলম ঝুমা। এক বছরেরও বেশি সময় ধরে হাঙ্গেরি আর যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। পেয়েছেন স্কলারশিপও। কিন্তু শুধু ভিসা জটিলতার কারণে যেতে পারেননি দুই দেশের কোনোটিতেই। “অক্টোবরে বুদাপেস্টে অ্যাপ্লাই করি। জানুয়ারিতে ওটা আমার জন্য ‘নো’ হয়ে আসে। পরে জানুয়ারিতে ইউএসের জন্য অ্যাপ্লাই করি। মোটামুটি গত বছর অক্টোবর থেকে এই নভেম্বর পর্যন্ত প্রায় এক বছরের বেশি সময় আমার এর পেছনে চলে গেছে,” বিবিসি বাংলাকে বলেন তিনি। শুধু শিক্ষার্থী ভিসাই না, বহুদেশ…

Read More

নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর ২০২৫: বাংলাদেশে দ্রুত অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতি ব্যাপক সহিংসতায় রূপ নিতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি প্রফেসর ড. এ. কে. আব্দুল মোমেন। এ প্রেক্ষিতে তিনি জাতিসংঘ মহাসচিব মাননীয় আন্তোনিও গুতেরেসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে জরুরি ভিত্তিতে জাতিসংঘ পর্যবেক্ষক দল মোতায়েনের আহ্বান জানান। ড. মোমেন তাঁর চিঠিতে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের অধীন পরিচালিত তথাকথিত “ক্যাঙ্গারু কোর্ট” আগামী ১৭ নভেম্বর ২০২৫ অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতে পারে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের রায় জনগণের কাছে বেআইনি ও অবিচার হিসেবে প্রতীয়মান হলে…

Read More

নঈম নিজামঃ ২০২৩ সালের জানুয়ারি মাসে পুত্রের বিয়ের দাওয়াত দিতে গিয়েছিলাম। চায়ের টেবিলে অনেক কথা হলো। তিনি বললেন, ২০১৮ সালের নির্বাচনে অতি-উৎসাহী সামরিক, বেসামরিক আমলা ও কতিপয় উপদেষ্টা বড় ভুল করেছিলেন। ভোট নিরপেক্ষভাবে তারা হতে দেননি। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক না হলে আমাদের খেসারত দিতে হবে। আমি বললাম, আপনি গিয়ে বলুন? জবাবে তিনি বললেন, আমাদের কথা কে শুনবে? আমরা এখন দর্শকসারিতে। রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে তিনি গণভবনে গিয়ে বলেছিলেন, তাকে বা তার সমসাময়িক কাউকে রাষ্ট্রপতি করতে। বিষটি জেনে ফোন করেছিলাম। জবাবে বললেন , বলে এসেছি। বলা দরকার ছিল মনে হয়েছে। জীবনের পরতে পরতে সংগ্রামী মানুষটি ছিলেন নেতা তৈরির কারিগর—স্পষ্টবাদী চিন্তার। ওয়ান-ইলেভেনের পর…

Read More

রেজাউল করিম: সুন্দরবনের মতো সময়ের দীর্ঘ পথ পেরিয়ে, অধিষ্ঠিত নেতৃত্বের নীরব দীপশিখা— চেনেন মানুষকে, চেনেন ইতিহাসের হাঁসফাঁস, যারা বুঝতে চায় না তাকে, ব্যর্থতা আসলে তাদেরই আয়নায় লেখা। যেমন দক্ষিণের বুকে দাঁড়িয়ে আছে সুন্দরবন, ঝড়ের হাত থেকে রক্ষা করে দেশকে, কোলাহল, অস্থিরতা, অগ্নিঝড়— সব থামিয়ে দেয় সবুজ দেয়াল। তেমনই আঞ্চলিক ভূগোল, সময়ের রাজনীতি, ঝড়ে-ঝাপটায় ক্ষতবিক্ষত বাস্তবতার ভেতর একটি স্থিরতা— নামে যার আলো আছে, অভিজ্ঞতার ভার আছে, অতীত-বর্তমানকে পড়তে জানার প্রজ্ঞা আছে। বাংলাদেশের রাজনৈতিক অরণ্যে সুন্দরবনের মতোই তিনি— ঝড় থামান, ঢেউ থামান, সবচেয়ে জটিল মুহূর্তে হয়ে ওঠেন একটি রক্ষাকারী নিস্তব্ধ ছায়া। মানুষের পথচলার প্রহরী, সময় ও ইতিহাসের দীর্ঘ বাঁকে দাঁড়িয়ে— একটি শক্ত,…

Read More

নঈম নিজাম: জয়ের সাক্ষাৎকার কী হবে আওয়ামী লীগের ? আন্তর্জাতিক মিডিয়াতে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার পড়েছি। অনেক বিষয়ে কথা বলতে তিনি কোনো রাখঢাক রাখেননি। এর আগে তারেক রহমানের সাক্ষাৎকারও পড়েছি। তিনিও ভালো বলেছেন। এই প্রজন্মের নেতাদের কাছে সহনশীলতাই আশা করি। জয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছেন। বাস্তবে আওয়ামী লীগ কি ফিরতে পারবে? ২০২৪ সালের ৫ আগস্টের পর অত কিছু না বুঝা বঞ্চিত মানুষগুলো আবারও ঘুরে দাঁড়িয়েছে দল ও আদর্শের পক্ষে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান তারা মেনে নিতে পারেনি। আর মানতে না পারার কারণেই তারা প্রতিবাদ করছে, জেল-জুলুম সহ্য করছে। আওয়ামী লীগের এমন বিপর্যয় অতীতেও হয়েছিল। ১৯৭৫…

Read More

সৈয়দ আহমাদ তারেকঃ মেট্রোরেল এর বিয়ারিং দূর্ঘটনায় গতকাল ওয়ার্কিং আওয়ারে আবুল কালাম মরে গেলেন। রাস্তায় নিরীহভাবে পড়ে থাকা বাতাস ভর্তি জুসের প্যাকেট এর মতো আবুল কালাম মরে গেলেন। রাস্তায় নিরীহভাবে পড়ে থাকা বাতাস ভর্তি জুসের প্যাকেট যেভাবে মানুষ পা দিয়ে ফুটায়, তাকে সেভাবে ফুটিয়ে দিয়েছে মেট্রোরেলের বিয়ারিং। তার মৃত্যু হয়েছে মুহূর্তে। অসুখে ভুগে পীঠে বেড সোর নিয়ে তাকে মরতে হয়নি, অন্য অনেক দুর্ঘটনায় মৃতদের মতো নিশ্চিত মৃত্যকে ফাঁকি দিতে তাকে অহেতুক অস্থির হতে হয়নি, ভোগ করতে হয়নি মৃত্যুর অসহনীয় আতংক। কে জানে যন্ত্রণাও কম হয়েছে কিনা? শুধু মৃত্যুর ধরণ ও মুহুর্তকে বিবেচনায় নিলে, আবুল কালাম বোধহয় ভাগ্যবান। পৃথিবীতে বিনিময় ছাড়া কিছুই…

Read More

বিবিসি বাংলা: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে নাকি আবারও আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনের মতো এক পক্ষকে বাদ দিয়ে একটি নির্বাচন হবে- সেই আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে। যদিও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এখন পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত। তারপরেও ভোটের রাজনীতিতে এদের সবারই দীর্ঘকালীন পরিচিত হলো ‘আওয়ামী লীগ বিরোধী’ হিসেবেই। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ও পুরনো কোনো কোনো রাজনৈতিক দল বলছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না’, আবার কোনও দল বলছে ‘বিচারের…

Read More

আজ ২৫ অক্টোবর  শনিবার দিবাগত রাত ক্যালেন্ডারে রোববার ঘড়ির কাঁটা ১ ঘণ্টা পিছিয়ে আনা হবে,রাত ৩: টায় সময় ঘড়ির কাঁটা পিছিয়ে ২ টায় নিয়ে আসা হবে। এর ফলে দিন আরো ছোট হবে রাত দীর্ঘ হবে। উদাহরণস্বরূপ, যখন ইতালির সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হবে আগের  ৪ ঘন্টার স্থলে ৫ ঘন্টা ( বাংলাদেশ যখন সকাল ৫ টা তখন ইতালিতে সকাল ১০ টা বাজবে) লন্ডন সময়ের সঙ্গে পার্থক্য হবে ৬ ঘণ্টা, আগের ৫ ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টা বেশি । এবছরের ২৯ মার্চ শনিবার দিবাগত রাত ক্যালেন্ডারে রোববার ঘড়ির কাঁটা ১ ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল (রাত ২ টায় সময় ঘড়ির কাঁটা এগিয়ে ৩ টায়…

Read More

চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার দীর্ঘ সংগ্রাম ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা  দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, “২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এক সাহসী ও নিবেদিতপ্রাণ নেত্রীর কাছে, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।” তবে মাচাদোর নোবেল জয়কে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সাক্ষাৎকারগুলোতে দেখা গেছে, তিনি ইসরায়েলের বড় সমর্থক হিসেবে পরিচিত। ইসরায়েলি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেন, “ভেনেজুয়েলা ও ইসরায়েলের মধ্যে গভীর সম্পর্ক স্থাপন হবে—আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের সরকার ইসরাইলে…

Read More