Author: publisher

নঈম নিজামঃ আওয়ামী লীগ সবখানে ষড়যন্ত্র খোঁজে। ঘরে বাইরে শান্তি নেই। সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি। তিনি সর্বশেষ কেবিনেটে ছিলেন। এই মুহূর্তে বিদেশিরা আওয়ামী লীগের কারও সঙ্গে কথা বলতে চাইলে কাকে খুঁজে নেবে? একটা নাম বলুন। আচ্ছা, সাবেরের বিষয়ে শেখ হাসিনার কোনো আপত্তি আছে কি? থাকলে অফিসিয়ালভাবে জানানো উচিত। আপনারা ফজলুর রহমানকে নেবেন না। এখানে ডাকসুর আখতাররা ঝরে যায়, ঠাঁই পান না সুলতান। অপেক্ষা করতে করতে মাইনুদ্দিন হাসান চৌধুরী বুড়ো হয়ে যান। জীবন চলে যায় ইসহাক আলী খান পান্নাদের, তবুও পদ মিলে না। আর লিয়াকত শিকদার ও পরের প্রজন্মেরতো বয়স বাড়ে না। দল ক্ষমতায় আসলে আমলা, নবাগত,…

Read More

শুভ্র আদিত্য.. রাজাকার আর জঙ্গিরা সব জোট বেঁধেছে পিআর এ, মিছিল মিটিং দাবি নিয়ে আছে তারা গিয়ারে। ক্ষমতাটার লোভ যখনই চাপলো তাদের ঘাড়েতে, পিআর টাকে করলো সিঁড়ি গোপন অভিসারেতে। পিআর নিয়ে গিয়ার এখন জোরকদমে চলে তাই, ক্ষমতাটা আপন হবে পিআর কবুল হলে ভাই। ভুলিয়ে দেবে ‘৭১ এর নাম নিশানা সবকিছু, ক্ষমতাটায় গেলে তারা জাতি হবে খুব নিচু। ধর্মটারে পুঁজি করে স্বার্থটারে উঁচিয়ে, হিসেব নিবে কঠিনভাবে চামড়াটারে খুঁচিয়ে। জনগনের ভোট নেই তাই পিআরটাতে বেসামাল, চেয়ারটাকে দখল নিয়ে হয়ে যাবে মালামাল।

Read More

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সম্প্রীতির ও ঐক্যের প্রতীক। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পাঠানো ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেছেন, সনাতনী ধর্ম বিশ্বাস মতে দশপূজা দুর্গার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য, সংহতির প্রতীক আছে। লক্ষ্মীর ধনসম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব আর গণেশের সাফল্য এবং দশভূজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সব অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র আছে। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে সবাই যার যার শক্তি…

Read More

বিবিসি বাংলাঃ সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী তারিন সুলতানা। পহেলা সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও ভিসা জটিলতায় আর যাওয়া হয়নি। তিন মাস ধরে বারবার সময় পিছিয়েও শেষমেষ ভর্তি বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাবদ জমা দেয়া আট লাখ টাকা এখন আর ফেরত পাবেন কিনা তা নিয়েও দুঃশ্চিন্তায় আছেন মিজ তারিন। থাইল্যান্ডে পর্যটক ভিসার জন্য এক মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রাহী। ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় এখন আর যেতে পারবেন কিনা তা নিয়ে পড়েছেন সংশয়ে। একই অবস্থা ভারতে চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় থাকা হান্নান শেখের। বাংলাদেশ থেকে শিক্ষার্থী, পর্যটক…

Read More

কালের কন্ঠঃ অন্তর্বর্তী সরকারের আমলে কোটি কোটি টাকার বিনিময়ে সচিব নিয়োগ হয় বলে অভিযোগ করেছেন সাবেক সচিব সামসুল আলম। সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে টাকার বিনিময়ে সচিব নিয়োগের আটটি ঘটনা তুলে ধরেছেন তিনি। সাবেক এ সচিবের পোস্টটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সাবেক সচিব সামসুল আলম তার পোস্টে বলেন, ‘বর্তমান সরকারের সময়ে নগদ টাকায় সচিব হয়, এটা কোনো বাজে কথা নয়। চ্যালেঞ্জ করবেন না। এর প্রমাণ আমি নিজেই জানি। ছোট ছোট করে কয়েকটা ঘটনা বলি।’ ঘটনা-এক : “আমাকে যখন ক্যাবিনেটে বসা আটকে দেওয়া হলো, (গত ডিসেম্বরে ড. রশিদের দুদক চেয়ারম্যান এবং আমার…

Read More

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ রোববার একযোগে এই তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল। এর মধ্য দিয়ে শিল্পোন্নত (জি সেভেন) সাত দেশের মধ্যে যুক্তরাজ্য ও কানাডা প্রথম ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিল। আজ প্রথম কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে তিনি ফিলিস্তিন ও ইসরায়েল উভয় রাষ্ট্রের একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে কাজ করার প্রস্তাব দিয়েছেন। এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে উল্লেখ করেন তিনি।…

Read More

নঈম নিজামঃ মীর্জা ফকরুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্ক সফর কী দিবে বিএনপিকে ? তিনি কি জাতিসংঘে কোন বক্তৃতা করার সুযোগ পাবেন? বিএনপি কি এই সফরে আসা অন‍্য দলগুলোর সমকক্ষ ? ফেব্রুয়ারির নির্বাচনে কি এই সফর প্রভাব রাখবে? দেশ, বিদেশে আলোচনা অনেক। এই সফরে বিএনপি নয়, লাভবান হবে জামায়াত ইসলামী ও এনসিপি। পাশাপাশি ড . ইউনুস। ড. ইউনুস বার্তা দিলেন, ওরা সবাই আমার লোক, আমার সঙ্গে আছে । প্রতিরোধ ঘোষণাকারীদের দেখালেন আমার বর্ম আছে। এর আগে নিজের খারাপ অবস্থা টের পেয়ে ইউনুস লন্ডন গিয়ে সাক্ষাত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের সঙ্গে । গদি সামাল দিলেন। সবাই খুশি হলো। বিনিময়ে ছাত্রদলের ডাকসু,…

Read More

গাজীপুর প্রতিনিধি  “কাশিমপুর মহিলা কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ। অতচ এই কারাগের অফিসিয়াল  নীতিবাক্য- রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ।  গ্রেফতার হয়ে ওখানে যাওয়ার পর সব মামলায় জামিন হওয়ার পরেও অধিকাংশ রাজবন্দিদের নতুন মামলায় শোন এরেস্ট দেখিয়ে দিনের পর দিন আটকিয়ে রাখা হচ্ছে। সর্বশেষ এটা নিয়ে একজন নারী কর্মী জেল সুপারের সাথে কথা বলতে গেলে তাকে গার্ড ডেকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অন্যান্য রাজবন্দীরা এটা নিয়ে প্রতিবাদ করলে রাতের আধারে গার্ড ও অন্যান্য আসামীদের দিয়ে রাতের বেলায় নারী রাজবন্দিদের ব্যাপক শারীরিক নির্যাতন করে। আজকে বেনজির হোসেন নিশি ও তামান্না জেসমিন রিভাসহ ৮/১০ জনকে রাজশাহী এবং আরো…

Read More

নাসির উদ্দিনঃ বাংলাদেশ ও এনসিপি দুটোই আইসিইউতে। টেমস নদীতেও উথাল পাথাল নেই। মানুষ হাঁটছে আত্মঘাতী পথে। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার দশা। ভরসা দেশের জনগণ। দলগুলোতে আস্থা নেই। কারণ কেউ রাষ্ট্র গড়ে তোলার উদ্দেশ্যে রাজনীতি করছেনা। তাদের রাজনীতি কেবল ক্ষমতার উদ্দেশ্যে। রাষ্ট্রকে নিয়ে তাদের চিন্তা বড়ো অসার। নিশ্চিত করেই বলা যায় আপাতত আমাদের আগামী নেই। কারণ মানুষের সমস্যা অর্থনৈতিক কিন্তু সমাধানের পথ দেখানো হয় দলবাজিতে, ধর্মে, কখনো জাতিয়তাবাদে। ফলে জনগণকেই আবার ওলট-পালট করে দেয়ার দায়িত্ব নিতে হবে। রক্ত ঢেলে আবার হায়েনাদের তাড়িয়ে নিশ্চিহ্ন করবে। যতদিন রাজনীতিতে চোরকাঁটা থাকবে ততদিন এই প্রক্রিয়াই চলবে। দুর্ভাগ্য হচ্ছে, এই শূন্যতায় মধ্যযুগ এসে…

Read More

হারুন উর রশীদ স্বপন.ডয়চে ভেলে.ঢাকা, বাংলাদেশের গাজীপুরে প্রতিমা ভাঙার দায় বাতাসের ওপর চাপিয়েছে পুলিশ। কুমিল্লায় প্রকাশ্যে চারটি মাজারে হামলা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মামলা করেছে অজ্ঞাতদের বিরুদ্ধে৷ নানা ঘটনায় অজ্ঞাত শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া বাংলাদেশে অবশ্য নতুন কিছু নয়৷ এমন মামলা পুলিশের জন্য দারুণ এক সুযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে যথেচ্ছ ‘মামলা বাণিজ্য’ করার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। কিন্তু এক বছর ধরে নানা স্থানে অসংখ্য মাজারে হামলার ধারাবাহিকতায়  সেই পুরনো ধারায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে কি হামলা থামানো সম্ভব? নাকি হামলাকারীদের ‘বিশেষ ছাড়’ই অলঙ্ঘনীয় নিয়তি? মন্দিরে হামলার সমস্ত দায় বাতাসের ওপর চাপানো থেকেই বা কী বার্তা…

Read More