Author: publisher

চলতি বছরের প্রথম ছয় মাসে বহিঃসীমান্ত দিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ঢুকেছেন ৭৫ হাজার ৯০০ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স এ তথ্য জানিয়েছে। ইতালির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে ঢোকা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে রয়েছেন। পূর্ব ভূমধ্যসাগরীয় এবং পশ্চিম আফ্রিকান রুট দিয়ে অভিবাসনপ্রত্যাশী আসার সংখ্যা তীব্রভাবে কমে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের অনিয়মিত সীমান্ত অতিক্রম গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে ফ্রন্টেক্স। সংস্থাটি বলেছে, সার্বিকভাবে অভিবাসনপ্রত্যাশী আসার হার কমে আসলেও মধ্য ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট এখনও ব্যস্ত রয়েছে। তবে পশ্চিম বলকান, পূর্ব স্থল সীমান্ত এবং পশ্চিম…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ওয়ালমার্টের কয়েকটি পোশাক অর্ডার স্থগিত বা বিলম্বিত করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতের তিনজন কারখানা মালিক এবং ওয়ালমার্টের এক সরবরাহকারীর সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত করেছে তারা। রয়টার্স জানায়, বাংলাদেশের তিনজন কারখানা মালিক ও ওয়ালমার্টের এক সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোশাক রপ্তানির দিক থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বর্তমানে তৃতীয় বৃহত্তম দেশ। জাতীয় রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ এবং জিডিপির প্রায় ১০ শতাংশই আসে এই খাত থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ…

Read More

তিন মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশসহ ১৪ টি দেশের উপর আরোপিত নতুন শুল্কের কথা জানান সংশ্লিষ্ট দেশের সরকার প্রধানকে চিঠির মাধ্যমে। গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশ পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর…

Read More

বিবিসি বাংলা~ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ”অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়।” ইরানের হামলার বিষয়ে তিনি লিখেছেন, ইরানের প্রতিক্রিয়া “খুবই দুর্বল” এবং “আমাদেরকে আগেই নোটিশ দেওয়ার জন্য” তাদেরকে ধন্যবাদ। “ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে দিয়েছে, যা আমরা আশা করেছিলাম এবং খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে,” ট্রুথ সোশ্যালে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই অঞ্চলের শান্তির জন্য কাতারের আমির যা করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরান ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ১৩টি “ধ্বংস” করা হয়েছে এবং আরেকটি অন্যদিকে চলে গেছে। ওই…

Read More

বিবিসি বাংলা~ নোবেল শান্তি পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করবে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় সহায়তার ক্ষেত্রে তার ভূমিকার জন্য এ পরিকল্পনার কথা জানিয়েছে ইসলামাবাদ। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার বলেছে, “সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটের সময় গুরুত্বপূর্ণ নেতৃত্ব আর সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপের স্বীকৃতিস্বরুপ ট্রাম্পের এই পুরস্কার প্রাপ্য”। গত মাসে ওই লড়াই অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে প্রত্যাখ্যান করেছিলো ভারত। দেশটি বলেছিলো, তারা তৃতীয় কোনো দেশের কূটনৈতিক হস্তক্ষেপ চায় না। ডোনাল্ড ট্রাম্প প্রায়ই বলে থাকেন যে, তার নোবেল পাওয়া উচিত। চলতি বছরের অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে.…

Read More

আহসানুল কবিরঃ খসরু- মন্টু জুটির কামরুল আলম খান খসরু রাজনীতি থেকে বিদায় নিয়েছেন আগেই।একটু আগে চলে গেলেন একাত্তরের বীর সেনানী মোস্তফা মহসীন মন্টু (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। স্বাধীনতার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলী গকে প্রতিষ্ঠা করতে খসরু- মন্টু জুটির প্রভাব অপরিসীম। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মোস্তফা মহসীন মন্টু এক সাহসী যোদ্ধার নাম।১৫ আগষ্ট প্রত্যুষে সবাই যখন পলায়নরত এই মন্টু চাচা একা শেখ ফজলুল হক মণির দেহ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছেন।গাজী গোলাম মোস্তফা যুগের অবসানের পর হানিফ – মন্টুর হাত ধরেই ঢাকা মহানগরে আওয়ামীলীগ ঘুরে দাড়িয়েছে।এলিফ্যান্ট রোড ছিল তার দূর্গ।এরশাদ বিরোধী আন্দোলনের সময় পুলিশ তাকে গ্রেফতার করতে এলে এলিফ্যান্ট রোডের…

Read More

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায়(নিহত ২৪২) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বৃহস্পতিবার (১২ জুন) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৪২ জন যাত্রীর প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।’ তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমরা নিহতদের এবং তাদের পরিবারের পাশে আছি। ভারতের জনগণ…

Read More

কালের কন্ঠঃ লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাত্ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’ আজ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো মুসলমান। হাদিসের ভাষ্য মতে, আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। গতকাল বুধবার মিনায় অবস্থান করেন হজযাত্রীরা। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তাঁরা মক্কা থেকে মিনায় আসেন। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ…

Read More

বিবিসি বাংলাঃ ইসলামের ইতিহাস অনুযায়ী, নবী আদম বা নবী ইব্রাহিমের সময় থেকেই পশু কোরবানি দেয়ার রীতি থাকলেও ঈদুল ফিতর বা রোজার মতো বেশ কয়েক বছর পরে কোরবানি দেয়ার রীতি চালু হয়। ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন, মক্কায় প্রতি বছরই কোরবানি দেয়া হতো। কিন্তু তখন মক্কার বাসিন্দার বিভিন্ন দেবদেবীর নামে সেগুলো কোরবানি দিতেন। ফলে ইসলামের নবী সেই সময় মক্কায় থাকলেও তিনি এই রীতি অনুসরণ করতেন না। নবুয়ত প্রাপ্তির প্রায় তের বছর পরে মদিনায় হিজরত করার পর আনুষ্ঠানিকভাবে কোরবানি দেয়ার রীতি চালু হয়। ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের উপ-পরিচালক মাওলানা মোঃ আবু ছালেহ পাটোয়ারী বিবিসি বাংলাকে বলেন, ‘’ইসলামের অনেক বিধিবিধান রাসুল (সাঃ) মদিনায় আসার…

Read More

কালেরকন্ঠ ঃ  রাজধানী ঢাকার মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) দিবাগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। রবিবার (২৫ মে) রাত সোয়া ১২টার দিকে গুদারাঘাটের ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। এসময় হঠাৎ মুখে মাস্ক পরা দুজন দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে সাধনকে গুরুতর আহত অবস্থায়…

Read More