Author: publisher
হারুন উর রশীদ স্বপন.ডয়চে ভেলে.ঢাকা, বাংলাদেশের গাজীপুরে প্রতিমা ভাঙার দায় বাতাসের ওপর চাপিয়েছে পুলিশ। কুমিল্লায় প্রকাশ্যে চারটি মাজারে হামলা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মামলা করেছে অজ্ঞাতদের বিরুদ্ধে৷ নানা ঘটনায় অজ্ঞাত শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া বাংলাদেশে অবশ্য নতুন কিছু নয়৷ এমন মামলা পুলিশের জন্য দারুণ এক সুযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে যথেচ্ছ ‘মামলা বাণিজ্য’ করার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। কিন্তু এক বছর ধরে নানা স্থানে অসংখ্য মাজারে হামলার ধারাবাহিকতায় সেই পুরনো ধারায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে কি হামলা থামানো সম্ভব? নাকি হামলাকারীদের ‘বিশেষ ছাড়’ই অলঙ্ঘনীয় নিয়তি? মন্দিরে হামলার সমস্ত দায় বাতাসের ওপর চাপানো থেকেই বা কী বার্তা…
নাসির উদ্দিনঃ রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে সংগঠিত করে। এজন্য তার নীতি, আদর্শ ও কর্মসূচি লাগে। এই নীতি আদর্শের পক্ষে অবস্থানের একটা যৌক্তিক ব্যাখ্যাও তাকে দিতে হয়। এটা তার রাজনৈতিক বয়ান বা ন্যারেটিভ। একটা দলকে সফল হতে হলে তার স্ট্রং রাজনৈতিক ন্যারেটিভ লাগে। যে দলের বয়ান যত স্বচ্ছ ও গণমূখী হয়, সে দল তত দ্রুত সফল হয়। দেশের রাজনীতির বড়ো দুর্বলতা হচ্ছে স্বচ্ছ ন্যারেটিভের অভাব। এরচেয়ে বড়ো দুর্বলতা হলো আদর্শহীনতা। এই দুইটি ঘাটতির জন্য দলগুলো উপযোগিতা ধরে রাখতে পারেনা। অথচ এদেশের জনগণ দুইটি স্বাধীনতা, তিনটি গনঅভ্যুত্থান সৃষ্টি করেছে। পৃথিবীতে যা বিরল। ইংল্যান্ড ১৬৪২ থেকে ১৬৬০ সময়কালে রাজতন্ত্রের বিরুদ্ধে…
নঈম নিজামঃ নেপালে আন্দোলনে অংশ গ্রহন করা ছাত্ররা ফিরে যাচ্ছে কাম্পাসে। তারা ক্ষমা চেয়েছে ধ্বংস, আগুন ও জনজীবন বিপর্যস্তের জন্য। ছাত্ররা ক্ষমতার ভাগ চায়নি। অংশ নেয়নি লুটপাট, চাঁদাবাজি, মব, ভয়াবহ সন্ত্রাসী কাজে। নতুন সরকার প্রধান সুশীলা কার্কিকে জানিয়ে দিয়েছে তাদের মনোভাব। অন্য দিকে সুশীলা কার্কি ভোটের তারিখ জানিয়ে দিয়েছেন। তিনি ক্ষমতা নিয়েই ছাত্রদের ব্যবহার করে ভয়াবহ হিংসা বিদ্বেষমূলক তৎপরতায় জড়াননি। তারুণ্যেকে পাঠাননি বাড়ি বাড়ি মব তৈরি করে লুটপাটে। তিনি নিজের প্রতিষ্ঠানের কর মওকুফ , নতুন বাণিজ্য , আদম ব্যবসা, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেননি। ভোটের দিকে যাওয়ার কারণে তার এমন টার্গেটও নেই । উপদেষ্টার সংখ্যাও তিনি ছোট করেছেন । সুশীলা কার্কি শান্তিতে…
নাসির উদ্দিনঃ বিরুদ্ধ পরিবেশে নিখুঁত প্ল্যানিং, শৃঙ্খলা, নেতৃত্ব, দীর্ঘ পরিশ্রম এবং সংগঠনের আধুনিকায়ন ডাকসুতে শিবিরের সাফল্যের মূল ভিত্তি। এই পরিবর্তন ঢাবি কেন্দ্রীক ছাত্র রাজনীতিকে এককেন্দ্রিক করে তুলবে। অন্যরা ভবিষ্যতে টিকে থাকতে হলে এরচেয়ে বেশী ডেডিকেশন লাগবে। এসব বিবেচনায় দেশের সার্বিক রাজনীতির গতিপথ পরিবর্তিত হয়ে যেতে পারে এবারের জয় পরাজয়। রাজনীতিতে একসময় কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন ক্যাডারভিত্তিক রাজনীতি চর্চা করতো। নীতি নৈতিকতা, সাবলীল জীবন যাপন ও জ্ঞানচর্চায় তারা চিন্তাশীল ছাত্রদের আকৃষ্ট করতো। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীও শুরু থেকেই ক্যাডার ভিত্তিক দল পরিচালনা করছে। এমনকি তাদের সহযোগী সংগঠনগুলোও। ফলে বরাবরই ছাত্র শিবিরের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত। অন্য সংগঠনগুলোর সাথে শিবিরের…
নঈম নিজামঃ আপনজনদের ষড়যন্ত্রে ক্ষমতা হারিয়েছিলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। সেনাপতি মীর জাফরের বেঈমানিতে বাংলার স্বাধীনতা বিলীন হয় ইংরেজ বেনিয়াদের হাতে। ভারতবর্ষে ব্যবসা করতে বাংলা এসে ব্রিটিশরা দেখলো পুরো দেশটা দখল করা সম্ভব । বাংলার মানুষ খুব সহজে বদলে যায়। বাংলা দখল নেওয়া কোন ঘটনা না। বাংলা দিয়ে শুরু করলে বাকীটা হয়ে যাবে। আগে দরকার ঘাটি। ইংরেজরা নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলীকে ম্যানেজ করেন। ক্ষমতার ভাগাভাগির বিরোধে নবাবের খালা ঘষেটি বেগম বিপক্ষে চলে যান। তিনি ষড়যন্ত্রের হাত মেলান সেনাপতি মীর জাফর, ব্যবসায়ী জগৎ শেঠ, উমি চাঁদের সঙ্গে। ইষ্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে তারা কাজ শুরু করেন। মেটিকুলাস ডিজাইন অনুযায়ী পলাশীর…
সমকাল,সম্পাদকীয়ঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অবিংসবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমরা তাঁহাকে শ্রদ্ধাসহকারে স্মরণ করি। দুর্ভাগ্যজনক, যেই জাতির মুক্তির জন্য তিনি সারাজীবন ব্যয় করিয়াছিলেন, তাহাদেরই এক দল বিপথগামী ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করিয়াছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে যেইভাবে বিপথগামী কতিপয় সেনা কর্মকর্তা ও সদস্যের হস্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের প্রায় সকলেই শাহাদাতবরণ করেন, অনুরূপ বর্বরোচিত ও মানবতাবিরোধী অপরাধ ইতিহাসে বিরল। ইহাও কম দুর্ভাগ্যজনক নহে, নিজেদের বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ও মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তি বলিয়া দাবিকার আওয়ামী লীগও উক্ত আদর্শ ও চেতনা হইতে ক্রমান্বয়ে দূরে সরিয়া গিয়াছে। এমনকি ক্রমশ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী নীতি গ্রহণেও কুণ্ঠা বোধ করে নাই।…
“১৯৯০ সালে আমি যখন কাদের সিদ্দিকীর সঙ্গে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলাম, তখন বঙ্গবন্ধুর বাল্যবন্ধু মৌলানা শেখ আব্দুল হালিমের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি ১৯৭৫ সালের ১৬ আগস্ট, ইসলাম সম্মত সকল বিধি মান্য করে বঙ্গবন্ধুকে দাফন করার দায়িত্ব পালন করেছিলেন এবং ঐ রাতে ঘরে ফিরে গিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে আরবি ভাষায় একটি কবিতা রচনা করেছিলেন। ঐ কবিতাটি আমি তাঁর কাছ থেকে লিখে নিয়ে এসেছিলাম এবং কবিতাটি বাংলায় অনুবাদ করে সাপ্তাহিক ঢাকা পত্রিকায় প্রকাশ করেছিলাম। আজ মৌলানা শেখ আব্দুল হালিমের কাছে শোনা অন্য একটি ঘটনার কথা লিখছি। আমি মৌলানা শেখ আব্দুল হালিমকে জিজ্ঞেস করেছিলাম, বঙ্গবন্ধুকেতো আপনি খুব ছোটো বেলা থেকে…
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটের ভেতর প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি প্রতিদিনের কাগজ নামের একটি দৈনিক পত্রিকার গাজীপুরের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কুপিয়ে হত্যার আগে তুহিন চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় একটি চায়ের দোকানে বসা ছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। ঘটনার পর এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক…
লন্ডনঃ স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েত ব্যবস্থা ও সরপঞ্চ পদ্ধতি নিয়ে সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী সম্পাদিত গবেষণা মূলক গ্রন্থ ‘কালের অভিজ্ঞানের’ মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে ২৮জুলাই ২০২৫ সোমবার লন্ডন সময় সন্ধ্যা ছয় ঘটিকায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের বাংলার স্বাদ রেষ্টেুরেন্টে। গ্রন্থের সম্পাদনা পর্ষদের সদস্য লেখক গবেষক শাহ আতিকুল হক কামলীর সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যায়ল এ্যালমনাই এ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা ও লেখক গবেষক দেওয়ান গৌস সুলতান। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা ফারুক আহমদ, লেখক ও ইতিহাস বিষয়ক গবেষক ডা. গিয়াস উদ্দিন আহমদ, বাংলাদেশ থেকে আগত কবি হাসিবা মুন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদক সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী। গ্রন্থ থেকে সরপঞ্চ অধ্যায়ের উপর পাঠ করেন বাচিক শিল্পি ও সংবাদ পাঠিকা মুনিরা পারভিন, এবং ঢাকা বিভাগের বেঙ্গল প্রেসিডেন্সীর শ্রীহট্রের রাজস্ব জিলা ও পরগনা অধ্যায় থেকে পাঠ করেন কবি ও সাংস্কৃতিক কর্মি স্মৃতি আজাদ, গ্রন্থের সম্পাদকীয় অধ্যায় থেকে আলোকপাত করেন সম্পাদনা পর্ষদের সদস্য সাংবাদিক ও কবি মোহাম্মদ গোলাম কিবরিয়া। গ্রন্থের উপর আলোচনায় আরো অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আকিকুর রহমান, রাজনীতিবিদ শাহ জাহান আহমদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী ও টিভি উপস্থাপক মিজানুর রহমান মিরু, স্বদেশ বিদেশ সম্পাদক সাংবাদিক বাতিরুল হক সরদার, তরুন গবেষক দেলওয়ার রহমান চৌধুরী, কবি এডভোকেট মুজিবুল হক মনি, লন্ডনে রাধারমন উৎসবের প্রবর্তক সাবেক ফুটবলার জোবায়ের আহমদ হামজা, লন্ডনে দীগলবাক ইউনিয়ন ডেভল্যাপমেন্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা এম. এ. মতিন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সাংবাদিক কবি আজিজুল আম্বিয়া, সাংবাদিক কামরুল আই রাসেল, সাংবাকি সেজু মিয়া, নারী নেত্রী আনজুমান আরা অন্জু , এডভোকেট সফিক উদ্দিন আহমদ, কবি নোমান আহমদ, হামজা রহমান, মাজিদুর চৌধুরী প্রমুখ। গবেষণা মূলক গ্রন্থটি মোগল আমল থেকে শুরু করে পাকিস্তান আমলের ১৯৫৮ সাল পর্জন্ত সিলেট বিভাগের স্থানীয় সরকারের সার্কেল পদ্ধতির উপর রচিত। এতে সিলেট বিভাগের মোট ১২০জন সরপঞ্চ ও সহকারী সরপঞ্চের সংক্ষিপ্ত বিবরন তুলে ধরা হয়েছে। এতে আরো উঠে এসেছে প্রাচীন আমলে সিলেট অঞ্চলের পরগনা সমূহের বিবরন ও মোগল সম্রাট আকবরের সময়ে সিলেটের দিশটি রাজস্ব জিলার বিবরন ও সীমানা। গ্রন্থটি মূলত নবীগঞ্জের তৎকালীন ৩৯নং সার্কেলের দুই সহোদর পরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাসের জীবন ও কর্মের উপর রচিত। আলোচকরা বলেন এটি একটি মূল্যবান দলিল এতে ইতিহাসের অনেক অজানা অধ্যায় উঠে এসেছে। গ্রন্থটি ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি সহায়ক গ্রন্থ। গন্থের সম্পাদক ও তার টিমের প্রতি রইলো আমাদের প্রাণঢালা অভিনন্দন। গ্রন্থটির নাম করন স্বার্থক হয়েছে। আভিধানিক ভাবে এর অর্থ দাড়ায় কাল শব্দের অর্থ ‘সময়‘ অভিজ্ঞান শব্দের অর্থ ‘নিদর্শন‘ এর অর্থ সময়ের নিদর্শন বা স্মাকর। গ্রন্থটি সম্পাদনা করেছেন প্রবীণ সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী, সম্পদনা পর্ষদের সদস্যরা হলেন লেখক সাংবাদিক শাহ আতিকুল হক কামালী, কবি সাংবাদিক মোহাম্মদ গোলাম কিবরিয়া, লেখক গবেষক সামসুল আমিন, সংগঠক জার্নেল চৌধুরী, সাংবাদিক গীতিকার মুজিবুর রহমান মুজিব, লেখক গবেষক রত্নদীপ দাস রাজু। এতে লিখেছেন সিলেটের প্রবীণ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন ইমজা‘র সাবেক সভাপতি আল আজাদ, প্রকৌশলী ও বহুগ্রন্থ প্রণেতা শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্রের সম্পাদক মনোজ বিকাশ দেবরায়, সিলেটের শতবর্ষি ব্যক্তিত্ব মুকুন্দ্র চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস, কবি গল্পকার ও শিশু সাহিত্যিক পৃথৃীশ চক্রবর্তি। গ্রন্থটির ভূমিকা লিখেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. শরদিন্দু ভট্রচার্জ। গ্রন্থটি প্রকাশ করেছে সিলেটের স্বনাম খ্যাত প্রকাশনী গাঁঙুড় প্রকাশন, প্রকাশক অসীম সরকার।
রোববার দুপুর জার্মান আওয়ামী লীগের আয়োজনে জার্মান সংসদ ভবনের পাশে Berlin Brandenburger Tor সামনে পোস্টার প্রদর্শনীতে গোপালগঞ্জসহ বাংলাদেশে জুড়ে গনহত্যা, ধর্ষণ এবং ধ্বংসযজ্ঞের মর্মস্পর্শী ছবি প্রদর্শন করা হয় ও জার্মান ভাষায় লিফলেট বিতরণের মাধ্যমে জার্মান জনগণের কাছে বাংলাদেশের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরা হয় । পোস্টার প্রদর্শনী বিপুল সংখ্যক জার্মানি ও জার্মান মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন । জার্মান আওয়ামী লীগ সভাপতি মিজানুর হক খানের সভাপতিত্বে ও জার্মান আওয়ামী লীগ মোবারক আলী ভূঁইয়ার পরিচালনায় পোস্টার প্রদর্শনী উদ্বোধন করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ।
সাইটম্যাপ
- সর্বশেষ সংবাদ
- রাজনীতি
- বিনোদন
- শিক্ষা ও সংস্কৃতি
- প্রবাস
যোগাযোগের ঠিকানা
- যোগাযোগ- Mohammed Sohel Alam Mozumder - Editor & Publisher.
- Khaled Ghulam Kibria -Advisory Editor
- Email :deshpriyonews@gmail.com
