নঈম নিজামঃ ২০২৩ সালের জানুয়ারি মাসে পুত্রের বিয়ের দাওয়াত দিতে গিয়েছিলাম। চায়ের টেবিলে অনেক কথা হলো। তিনি বললেন, ২০১৮ সালের নির্বাচনে অতি-উৎসাহী সামরিক, বেসামরিক আমলা ও কতিপয় উপদেষ্টা বড় ভুল করেছিলেন। ভোট নিরপেক্ষভাবে তারা হতে দেননি। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক না হলে আমাদের খেসারত দিতে হবে।
আমি বললাম, আপনি গিয়ে বলুন?
জবাবে তিনি বললেন, আমাদের কথা কে শুনবে? আমরা এখন দর্শকসারিতে।
রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে তিনি গণভবনে গিয়ে বলেছিলেন, তাকে বা তার সমসাময়িক কাউকে রাষ্ট্রপতি করতে। বিষটি জেনে ফোন করেছিলাম। জবাবে বললেন , বলে এসেছি। বলা দরকার ছিল মনে হয়েছে।
জীবনের পরতে পরতে সংগ্রামী মানুষটি ছিলেন নেতা তৈরির কারিগর—স্পষ্টবাদী চিন্তার। ওয়ান-ইলেভেনের পর রাজ্জাক, তোফায়েল, সুরঞ্জিতের মতো তিনিও খসে পড়েছিলেন।
৫ আগষ্টের পর আটক হয়ে এখন কারাগারে তিনি। জীবনের শেষ প্রান্তে ৮৫ বছর বয়সে কঠিন বাস্তবতার মুখোমুখি। আজ সামাজিক মাধ্যমে অনেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। ভাবলাম, ইতিহাসের অপ্রকাশিত কথাগুলো বই প্রকাশের আগেই জানিয়ে রাখি।
নঈম নিজাম, সিনিয়র সাংবাদিক ও লেখক
ফেইস বুক থেকে


